দাদাসাহেব ফালকে পুরস্কারের সেরা অভিনেতা ঋত্বিক

দাদাসাহেব ফালকে পুরস্কারের সেরা অভিনেতা ঋত্বিক

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০

ইন্ডিয়ার চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২০’ জিতেছেন ‘কৃষ’খ্যাত বলিউড অভিনেতা ঋত্বিক রোশন।

গত বছরের ১২ জুলাই মুক্তি পাওয়া ‘সুপার ৩০’ সিনেমার জন্য তার ঝুলিতে মিলেছে এ পুরস্কার। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে আয়োজিত দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋত্বিককে সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়।

ইন্ডিয়ার প্রখ্যাত গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত হয় ‘সুপার ৩০’ নামের সিনেমা। এতে আনন্দ কুমারের চরিত্রে অসাধারণ অভিনয় করার জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋত্বিক।

আনন্দ কুমারের চরিত্রটা এমন- সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদেরকে বিশেষ যত্নে কোচিং করাতেন তিনি। তার লক্ষ্য ছিল এদেরকে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি করানো। গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের যোগ্য জায়গায় পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছিলেন তিনি। তার এই লড়াইটা পর্দায় তুলে ধরা হয়েছে ঋত্বিককে দিয়ে। সিনেমাটিতে আনন্দ কুমারের ভূমিকায় ঋত্বিকের অভিনয় দর্শকমহলেও দারুণ প্রশংসিত হয়েছে।

এদিকে ‘সুপার ৩০’ সিনেমার জন্য ঋত্বিকের এমন অর্জনে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আনন্দ কুমার।

বিকাশ বেহেল পরিচালিত সিনেমাটিতে ঋত্বিকের পাশাপাশি আরও অভিনয় করেছেন- মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, বীরেন্দ্র সাক্সেনা, অমিত সাধ, নন্দীশ সিং প্রমুখ। সূত্র: জিনিউজ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading