ওয়ানডে দলে আফিফ ও নাঈম শেখ

ওয়ানডে দলে আফিফ ও নাঈম শেখ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৩ঃ৪০

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে নিজেদের প্রতিভার ছাপ রেখেছেন আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। এবার ওয়ানডে ক্রিকেটও রাঙানোর সুযোগ পাচ্ছেন তারা। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন সম্ভাবনাময় দুই তরুণ। পাশাপাশি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, আল আমিন হোসেন ও লিটন দাস। ২০১৮ সালে এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছিলেন শান্ত। তিন ইনিংসে স্রেফ ২০ রান করে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপের পর বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন লিটন। দলে তার ফেরাটা অনুমিতই। পেসার আল আমিন তার ১৪ ওয়ানডের সবশেষটি খেলেছিলেন সেই ২০১৫ সালে, ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। 

সবশেষ সিরিজের দল থেকে না খেলেই বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে নেই মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার। বাদ পড়াদের তালিকায় আছেন এনামুল হক, রুবেল হোসেন ও সাব্বির রহমান।

সিলেটে সিরিজের প্রথম দুই ম্যাচ ১ ও ৩ মার্চ।

প্রথম ২ ওয়ানডের বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading