শ্রীদেবীকে নিয়ে অনিলের খোলা চিঠি

শ্রীদেবীকে নিয়ে অনিলের খোলা চিঠি
মৃত শ্রীদেবীর কাছে অনিল কাপুরের খোলা চিঠি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১৫

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। আজ (২৪ ফেব্রুয়ারি) ছিল তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। মৃত্যু দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা স্মরণ করেছেন অভিনেত্রীকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীদেবীর উদ্দেশে খোলা চিঠি লিখলেন বলিউড অভিনেতা অনিল কাপুর।

অনিল কাপুর শ্রীদেবীর সম্পর্কে দেবর। কিন্তু শ্রীদেবী ও অনিল কাপুরের জুটি ছিল বেশ সুপারহিট। আজও দর্শক মহল ভুলতে পারেননি ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির সেই গান ‘কাটে নেহি কাটতি ইয়ে রাত’। এই গানে অনিল কাপুর ও শ্রীদেবী সর্বকালের সেরা রোমান্টিক জুটি হয়ে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অনিল কাপুর তাঁর প্রিয় শ্রীকে লিখলেন খোলা চিঠি। তিনি লিখেছেন, শ্রী, দুবছর কেটে গেল। আমরা তোমাকে প্রতিদিন মিস করছি। সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে বার বার। তুমি যদি আরও অনেকদিন আমাদের সঙ্গে থাকতে তাহলে খুব ভাল হত। তবুও তুমি যে কদিন ছিলে তাই বা কম কি! শ্রী তুমি সব সময় বেঁচে থাকবে আমার চিন্তায়, আমার প্রার্থণায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading