ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সমসাবাদে পাঁচবিবি-কয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার সমসাবাদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, রবিউল ইসলাম বাড়ি থেকে সাইকেলে করে তার জমির ক্ষেত দেখতে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক্টর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে রবিউল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading