আসছে পরম-তিশার ‘হলুদবনি’

আসছে পরম-তিশার ‘হলুদবনি’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১0

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে জুটি বেঁধে ২০১৭ সালে যৌথ প্রযোজনার একটি ছবেতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। ছবির নাম ‘হলুদবনি’।   ছবির কাজ অনেক আগে শেষ হলেও বিভিন্ন কারণে এটি মুক্তির আলো দেখেনি। দীর্ঘ  প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি।  আগামী ৬ মার্চ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিটি মুক্তি দেয়া হবে। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানায়,  আগামী ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হবে ‘হলুদবনি’। ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, ।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

এরআগে নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে কোনো ধরনের ধারণা দিতে রাজি হননি তিশা। তবে জানিয়েছিলেন, ‘এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। ছবির গল্পটিও সবাই পছন্দ করবেন।’

ইতোমধ্যে চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ পেয়েছে হলুদবনির ট্রেলার। যেখানে দেখা যায়, ছবির প্রধান তিন চরিত্র জটিল একটি সম্পর্কে ডুবে আছেন। ‘হলুদবনি’ ছবিটি বাংলাদেশ থেকে ইমপ্রেস টেলিফিল্ম এবং আর ভারত থেকে টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading