চ্যানেল আইয়ে ‘মৃত্তিকা মায়া’

চ্যানেল আইয়ে ‘মৃত্তিকা মায়া’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১৫

আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ছবি ‘মৃত্তিকা মায়া’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ তে ২৫ টি বিভাগের মধ্যে ১৭ টি-তেই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছিলো।

গাজী রাকায়েত পরিচালিত ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শর্মীমালা, তিতাস জিয়া, লুৎফর রহমান জর্জ, অপর্ণা, মামুনুর রশীদ, পীযূষ বন্দোপাধ্যায় প্রমুখ। এ ছবির পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও করেছেন গাজী রাকায়েত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি ছাড়াও ‘মৃত্তিকা মায়া’ সার্ক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে রৌপ্য পদক পেয়েছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading