দেবের সঙ্গে মিতু
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৫ঃ১৫
বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। ছবির নাম ‘মিশন সিক্সটিন’। পরিচালক শামিম আহমেদ। সন্ত্রাসবাদ দমনে সরকারের একটি ফোর্স অভিযান চালায়, তা নিয়েই ছবির গল্প। বলা বাহুল্য, দেবকে এখানেও অ্যাকশন অবতারেই দেখা যাবে। একথা সবার জানা থকালেও, তখন জানা যায়নি দেবের নায়িকা হয়ে কে অভিনয় করছেন। অবশেষে জানা গেল স্ই নাম। দেবের বিপরীতে এই ছবিতে নায়িকা হচ্ছেন জাহারা মিতু। ছবিতে তিনিও দেবের সঙ্গে সন্ত্রাস দমনের কর্মকাণ্ডে সমান ভাবে জড়িত। ছবিতে দেবের নাম রাজ, মিতুর নাম ঐশী।
দুই বাংলার একাধিক শিল্পী থাকছেন ছবিতে। টলিউড থেকে রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত রয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা। ঢাকা-সহ বাংলাদেশের নানা জায়গা এবং তাইল্যান্ডে শুটিং হওয়ার কথা। ‘গোলন্দাজ’-এর শুটিং শেষ করে দেব ছবিটি করবেন। হাতে রয়েছে ‘কিশমিশ’ও। সূত্র: আনন্দবাজার

