সতর্ক বার্সা কোচ
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৯ঃ১০
ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথমে লেগে আজ (২৫ ফেব্রুয়ারি) রাতে নাপোলির মাঠে নামবে বার্সেলোনা। ইতালিয়ান দলটির সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই বার্সেলোনা কোচের। আর তাই আগে থেকেই সর্তক কিকে সেতিয়েন। “আমাদের ধরেই নিতে হবে যে নাপোলি তাদের সেরা খেলাটাই খেলবে। এ ধরনের ম্যাচে প্রতিটা দল নিজেদের সবটুকু দিয়ে লড়ে।” “দুই দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। সমানে সমান লড়াই হবে। তাদের কী করার সামর্থ্য আছে, তা আমরা আগে দেখেছি।” “বড় বড় দলের বিপক্ষে তাদের জয় আছে। আগামীকাল তারা দারুণ ফুটবল খেলবে।

