মুজিববর্ষ উদযাপনে ব্রিটেনে নাগরিক কমিটি

মুজিববর্ষ উদযাপনে ব্রিটেনে নাগরিক কমিটি

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ব্রিটেনে প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের বাংলাদেশি-ব্রিটিশদের নিয়ে একটি নাগরিক কমিটি গঠন ও বছরব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। এছাড়া কমিটির কার্যকরি আহ্বায়ক সুলতান মাহমুদ শরীফ ও সদস্য সচিব করা হয়েছে ব্রিটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ নাগরিক কমিটি ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সুলতান মাহমুদ শরীফ ও সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। নাগরিক কমিটির উদ্যোগে আগামী ১৭ মার্চ ২০২০ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী থেকে শুরু করে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading