সৌম্য সরকারের গায়ে হলুদ

সৌম্য সরকারের গায়ে হলুদ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯

ঢাক-ঢোল কাশীর বাদ্য আর হুলুধ্বনি ও পরিবার পরিজনের উপস্থিতিতে বিবাহ পূর্ব গায়ে হলুদ হয়ে গেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মঙ্গলধ্বনি ঢাক শাখা সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠে সৌম্যর সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল সবুজ বাড়িটি। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশীর্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার খুলনার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদই দেওয়া হবে কনে পূজাকে।

আবির রাঙা বাসন্তী বিকালে বর সাজে সৌম্য সরকার রওনা হবেন খুলনা ক্লাবের উদ্দেশ্যে। গোধূলি লগ্নে সেখানে তারা বাধা পড়বেন সাতপাকে।

আর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading