আশরাফুলকে গালি, আল আমিনের জরিমানা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ৪৯
বিসিএলে পূর্বাঞ্চলকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। তবে সেই খেলায় ঘটে গেছে এক অপ্রিতিকর ঘটনা। ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে গালি দেওয়ায় পেসার আল আমিনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আল আমিনের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচ চলার সময় গালি দিয়েছেন পূর্বাঞ্চলের ব্যাটসম্যান আশরাফুলকে। তাকে আউট করে আল আমিনের শরীরী ভাষাও ঠিক ছিল না। এই ঘটনার আল আমিনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভাঙার অভিযোগ আনা হয়েছে। এমন অভিযোগে সাধারণত সর্বনিম্ন শাস্তি সতর্ক করে ছেড়ে দেওয়া। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। আল আমিন মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই সর্বোচ্চ শাস্তি পেয়েছেন। অবশ্য এই অঘটনের দিনে পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে পঞ্চম ট্রফি ঘরে তুলেছে দক্ষিণাঞ্চল।

