আমদানি বাড়ায় কমেছে আদার দাম

আমদানি বাড়ায় কমেছে আদার দাম

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ০৩

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়ায় আদার দাম কেজিতে ৮০ টাকা কমেছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পাইকারি বাজারে ৮০ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। তিন সপ্তাহ আগে এই আদা ১৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। আমদানি বাড়ায় আদার দাম কমেছে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক হারুন উর রশিদ হারুন জানান, চলতি ফেব্রুয়ারি মাসে ভারত থেকে হিলি বন্দরে আদা আমদানি হয়েছে ৮৩২ টন। ভারত থেকে আমদানি বাড়ায় দেশের বাজারে কমতে শুরু করেছে আদার দাম।

তিনি আরো জানান, বাংলাদেশ মূলত চীন থেকে আদা ও রসুন আমদানি করে অভ্যন্তরীণ চাহিদা মেটায়। কিন্তু চীনে করোনাভাইরাস দেখা দেওয়ার পর সে দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দেশের বাজারে আদা রসুনের ঘাটতি যেন না হয় সেই জন্য ভারত থেকে তা আমদানি করা হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading