দিল্লির সহিংসতা, ইন্ডিয়ান ক্রিকেটারদের টুইট
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৮ঃ০১
ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে চলছে সংঘর্ষ। গত রোববার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ এরও বেশি। দেশের রাজধানীর এমন অবস্থা নিয়ে মুখ খুলেছেন বিরেন্দ্র শেবাগ থেকে শুরু করে যুবরাজ সিং, হরভাজন সিংরাও।
এ অবস্থায় নিজেদের মধ্যে সংঘর্ষে না জড়াতে অনুরোধ করেছেন হরভজন সিং। নিজেদের মধ্যে কেন সংঘর্ষে জড়িয়েছো, এমন প্রশ্ন তুলে এক টুইটে হরভজন সিং লেখেন, ‘নিজেরা নিজেদের মানুষকে কেন মারছ তোমরা?’
দেন শেবাগ বলেন, ‘এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে সংঘর্ষে না জড়িয়ে সবাই মাথা ঠান্ডা রাখুন।’
যুবরাজ সিং, ‘দিল্লিতে যা ঘটছে তা আমার মন ভেঙে দিয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি। আশা করছি কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে সঠিক পদক্ষেপ হাতে নেবে। আমরা সবাই মানুষ। আমাদের উচিত সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা করা।’

