বিয়ের সাজে অপু বিশ্বাস ও বাপ্পী

বিয়ের সাজে অপু বিশ্বাস ও বাপ্পী

সুর্বনা মোস্তফার ২য় বিয়ে

রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি বেশ আলোচিত ও দর্শকপ্রিয়। সতের বছর আগে এই সিনেমাটি সেসময় সুপার ডুপার হিট হয়েছিল। এরপর অনেক সময় গড়িয়েছে। এবার ছবিটির সিকুয়্যাল নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে রিয়াজ ও শাবনূর নয়, নায়ক-নায়িকা হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী ও নায়িকা অপু বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসছে মার্চেই। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানান সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। ছবি মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার প্রকাশ হলো সিনেমাটির ফার্স্টলুক। ফাস্টলুক পোস্টারে বাপ্পী-অপুকে দেখা যাচ্ছে বিয়ের সাজে।

সিনেমায় দুই তারকার ভরপুর রসায়ন পাবেন দর্শক এমনটাই ধারণা দিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। তার মতে, তারকা বহুল সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। দর্শক বাপ্পি-অপুকে নতুনভাবে খুঁজে পাবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায়। এতে বাপ্পীর চরিত্রের নাম আবির আর অপুর ঈশানা।

বাপ্পী ও অপু ছাড়া এই সিনেমাতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, সাধনা সারগম, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading