রাজশাহীর মাদরাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির জনসভা

রাজশাহীর মাদরাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির জনসভা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে বিকেলে ৩টায়। আজ শনিবারের (২৯ ফেব্রুয়ারি) এ জনসভাকে ঘিরে একমাস থেকে রাজশাহীতে প্রচারণা চালাচ্ছে দলটি। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে মাদরাসা ময়দানে জনসভাস্থল পরিদর্শনে যান- ওয়ার্কার্স পার্টি নেতারা। এ সময় পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন।

বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেননের উপস্থিত থাকার কথা। জনসভার প্রধান বক্তা পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এছাড়া ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় নেতারা এবং রাজশাহীর স্থানীয় নেতারা বক্তব্য দেবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধ, মাদকাসক্তি নিরোধ এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গি প্রতিরোধসহ সামাজিক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ২১ দফা বাস্তবায়নের দাবিতে দেশের সব বিভাগীয় শহরে জনসভা করছে ওয়ার্কার্স পার্টি। তার অংশ হিসেবেই রাজশাহীতে এ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading