হবিগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

হবিগঞ্জে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৯ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ১৬ঃ২৬

জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল্লা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ের স্পন্দন জাগায়। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কারণ এগুলো আমাদের রাষ্ট্রের প্রতীক এবং সম্মানের প্রতীক। এ জায়গায় আমাদের কোন কমপ্রোমাইজ করা চলবে না।

তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ বিভাগ। প্রাথমিক বিভাগে জেলার ৮টি উপজেলা, মাধ্যমিক বিভাগে ৯টি উপজেলা ও কলেজ বিভাগে ৭টি উপজেলা দল অংশ গ্রহণ করে। এতে প্রাথমিক বিভাগে ১ম হয় নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিভাগে ১ম হয় শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমি এন্ড হাই স্কুল এবং কলেজে বিভাগে ১ম হয় মাধবপুর উপজেলার মাওলানা আসাদ আলী বিশ্ববিদ্যালয় কলেজ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন আবুল ফজল, আবু মোতালেব খান লেবু, সিদ্ধার্থ বিশ^াস ও সরুজ কান্তি দাশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading