৬ মার্চ ‍‌’আমরা সূর্যমুখী’র অয়োজনে গানের সন্ধ্যা

৬ মার্চ ‍‌’আমরা সূর্যমুখী’র অয়োজনে গানের সন্ধ্যা

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১১ঃ২০

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ‘মৌটুসীর গানের সন্ধ্যা’র অয়োজন করেছে ‘আমরা সূর্যমুখী’ সাংস্কৃতিক সংগঠনটি।

আগামী ৬ মার্চ (শুক্রবার) বিকাল ৫টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে।

উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ বাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহম্মাদ ফরাসউদ্দিন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, নাট্যজন রামেন্দু মজুমদার এবং সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানটি শুরু করবেন আগত অতিথিরা সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের উপর সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এবং গানের অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শেষ হবে।

সম্পুর্ন অনুষ্ঠানটি আয়োজনের সাথে সাথে নির্ধারিত সময়ে স্ব-পরিবার উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন চন্দন ভৌমিক, ফারুক শিকদার, আলমগীর দোলন এবং শুভ ইসলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading