অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু করোনাভাইরাসে

অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু করোনাভাইরাসে

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ১২ঃ৪৫

নতুন করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এই ব্যক্তি রোববার পার্থের একটি হাসপাতালে মারা গেছেন, দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রু রবার্টসন জানান, মৃত ব্যক্তির স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। রোববার দেশটিতে নতুন করে দুই জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সিএনএনকে নিশ্চিত করেছে।

এতে অস্ট্রেলিয়ায় নভেল করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই চীনের নাগরিক।

অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে গেছে।  শনিবার যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে ফ্রান্স।

পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading