ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ভালুকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৪১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ জন যাত্রী। আজ সোমবার (০২ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকালে ওই এলাকায় ঢাকাগামী ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যান। এ সময় আহত হন বাসের অন্তত ১৫ জন যাত্রী।

পরে আহত আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হেলপারের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি মাইন উদ্দিন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading