মেক্সিকান ওপেনের তৃতীয় শিরোপা নাদালের হাতে

মেক্সিকান ওপেনের তৃতীয় শিরোপা নাদালের হাতে

উত্তরদক্ষিণ অনলাইন । ০২ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ০৮

টেইলর ফ্রিটজকে হারিয়ে তৃতীয় মেক্সিকান ওপেন শিরোপা জিদলেন রাফায়েল নাদাল।  ফাইনালে আমেরিকার ফ্রিটজকে ৬-৩ ও ৬-২ সেটে হারিয়েছেন স্পেনের নাদাল। জিতে নিয়েছেন মৌসুমে তার প্রথম শিরোপা। এককে এটি তার ৮৫তম শিরোপা।

 ২০০৫ সালে মেক্সিকান ওপেন শিরোপা ছিল নাদালের ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা। এরপর কেবল এগিয়েছেন। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড় ২০১৩ সালের পর আবার জিতলেন মেক্সিকান ওপেন। “আমি এর চেয়ে খুশি হতে পারতাম না, শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছি…অ্যাকাপুলকো ছিল আমার ক্যারিয়ারে জেতা প্রথম বড় শিরোপা। ১৫ বছর পর আবার এই শিরোপা জিততে পারা সত্যিই অসাধারণ।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading