দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল কারাগারে

দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল কারাগারে

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৩ঃ৫০

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে জেল হাজাতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের এক মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওয়লাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

আইনজীবী মনসুর বলেন, মঙ্গলবার তারা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবার জামিন আবেদন করেন। বিচারক আব্দুল মান্নান আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের এ আদেশের পর আউয়াল সমর্থকরা শহরে বিক্ষোভ দেখিয়েছে। এর আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ ও র‌্যাব।

আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুইবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading