পিছিয়ে গেলো ‘জ্বীন’

পিছিয়ে গেলো ‘জ্বীন’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৩ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ১৯

প্রায় এক বছরের বিরতি কাটিয়ে ছবি মুক্তি দিতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  কথা ছিল, আগামী ১৩ই মার্চ মুক্তি পাবে তাদের প্রযোজিত ছবি ‘জ্বীন’। তবে অনির্দিষ্ট কিছু কারণে পিছিয়ে গেল ছবিটির মুক্তির তারিখ।  এতে দুঃখ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

জাজ মাল্টি মিডিয়া তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, জ্বীন সিনেমাতে অনেক ভিএফএক্স এর কাজ আছে । এই ভিএফএক্স এর সাবজেক্ট হলিউডে তৈরি করে এর মোশন মুম্বাইয়ের রেড চিলিতে করানো হয় । আর কোলকাতায় শুধু এর রেন্ডারিং হয় । তবে এখন মুম্বাইতে ছবিটির রেন্ডারিং হচ্ছে । আর এই কারণেই পিছিয়েছে ছবিরটির মুক্তির তারিখ।

জাজেই পেইজে ‘জ্বীন’ ছবিটি নিয়ে যে বার্তা প্রকাশ করা হয়েছে সেখানে লেখা হয়েছে, ‘ জ্বীন ছবিটি এই অবস্থায় আমাদের পক্ষে ১৩ই মার্চ মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। জাজ, যতক্ষণ না পারফেক্ট ভিএফএক্স হবে ততক্ষণ জ্বীন সিনেমা মুক্তি দিবে না। এবার সব কাজ শেষ করে সিনেমা সেন্সর করে তবেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’

ভৌতিক গল্প নিয়ে এই সিনেমাটি নির্মাণ করছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় অভিনয় করছেন আব্দুন নূর সজল ও পূজা চেরী। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক ও টিজার দেখেছেন দর্শক। এই ছবিতে সজল-পূজা ছাড়াও অভিনয় করছেন- রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading