‘বিদ্যালয় শিক্ষার্থীদের স্মার্ট ফোন দেয়া যাবে না’

‘বিদ্যালয় শিক্ষার্থীদের স্মার্ট ফোন দেয়া যাবে না’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ০৮

নড়াইল সদরের চাঁচড়া নফেল উদ্দিন বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী সমাবেশ হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) দুপুরে বিদ্যালয় চত্বরে মাদকবিরোধী এ সমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। পুলিশ সুপার বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বাজে দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রয়েছে।

বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো করতে শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। প্রতিদিন পাঠদানের প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসে উপস্থিত থাকছে কিনা বিষয়টি শিক্ষকদের নজর রাখতে হবে। প্রয়োজনে অভিভাবকদের জানাতে হবে। টিফিনের ফাঁকে কেউ স্কুল থেকে চলে যাচ্ছে কিনা, তা যাচাই করে দেখতে হবে। ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন ব্যবহার করতে দেয়া যাবে না। এতে উপকারের চেয়ে ক্ষতিকর দিকে শিক্ষার্থীরা বেশি মনোযোগী হয় বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পিটু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ছায়েম আলী খান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুন্ডরিক বিশ্বাস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading