বরুণের জায়গায় টাইগার শ্রফ !
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫
বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার রেমো ডি’সুজা। নাচকে কন্দ্রে করে নির্মাণ করেন ‘এবিসিডি’, ‘এবিসিডি২’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। গুঞ্জন শোনা যাচ্ছে এবার তিনি নির্মণি করতে যাচ্ছেন ঞ্চাইজিটির নতুন কিস্তি। তবে শোনা যাচ্ছে এবার আর বরুণ থাকছেন না। বলি ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নতুন পর্বে তার জায়গায় নেওয়া হচ্ছে টাইগার শ্রফকে।
ইন্ডিয়ান সংবাদমাধ্যমে সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, রেমোর পরিচালনায় এর আগে সুপারহিরো সিনেমা ‘দ্য ফ্লাইং জেট’-এ অভিনয় করেছিলেন টাইগার। তারা দু’জন আবারও একসঙ্গে ড্যান্স সিনেমাটিতে কাজ করতে যাচ্ছেন।
‘এবিসিডি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ছিল ‘স্ট্রিট ড্যান্সার’। এটি ছাড়াও ‘এবিসিডি ২’ সিনেমায়ও রেমোর পরিচালনায় অভিনয় করেন বরুণ। তবে এবার এই ফ্র্যাঞ্চাইজিটিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন টাইগার। তবে তার বিপরীতে সিনেমাটিতে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

