আহত দেব

আহত দেব

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘গোলন্দাজ’ সিনেমার শুটিং নিয়ে ।   আর এই ছবিটির শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন এই নায়ক। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে তার। এখন বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। আগামী তিন সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এমন খবরই প্রকাশ করেছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম আনন্দবাজার। 

ইন্ডিয়ান ফুটবলের জনক বলা হয় নাগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে। তাকে নিয়েই নির্মিত হচ্ছে সিনেমাটি। আর এটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। ছবিতে নাগেন্দ্রপ্রসাদের চরিত্র রূপায়ন করছেন দেব। কিন্তু সে অর্থে কখনো ফুটবল খেলেননি দেব। তারমধ্যে ৩৫ বছর বয়সে ফুটবলারের চরিত্র!

দেব শুরুতেই ঠিক করেছিলেন বডি ডাবল নেবেন না। এজন্য শুটিং শুরুর আগে টানা দুই মাস ফুটবলার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রখর রোদে খালি পায়ে ফুটবল খেলে এক মুন্সিয়ানা দেখিয়েছেন দেব। শুটিংয়ে ফুটবলার হিসেবে তার একাগ্রতা দেখে অনেকে চমকে গিয়েছেন। এর আগে সিনেমাটিতে দেবের লুক প্রকাশিত হয়েছে। চেহারার মধ্য দিয়ে ওই সময়টাকে ধরা দেবের জন্য চ্যালেঞ্জিং ছিল। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাগেন্দ্রপ্রসাদের কম বয়সের একটা ছবি আমাদের কাছে আছে। চেষ্টা করা হয়েছে, তার যতটা কাছাকাছি যাওয়া যায়।’

দেব ছাড়াও এতে অভিনয় করছেন—অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায়, ইশা সাহা প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading