ফ্রান্স উৎসবে বাংলাদেশের ‘কাগজের ঘুড্ডি’

ফ্রান্স উৎসবে বাংলাদেশের ‘কাগজের ঘুড্ডি’

উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫

আগামী ২২ এপ্রিল থেকে ফ্রান্সের তুলুজ শহরে শুরু হতে যাচ্ছে  ‘তুলুজ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, ফ্রান্স’।  ৫ দিন ব্যাপী এ উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের ঘুড্ডি’। এটি নির্মাণ করেছেন জিয়াউল হক রাজু । 

 উৎসবে ‘কাগজের ঘুড্ডি’ নির্বাচিত হয়েছে শ্রোতা পুরস্কার এবং জুরি পুরষ্কার প্রতিযোগিতায়।

‘কাগজের ঘুড্ডি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী শান্ত। গল্প লিখেছেন রবি ঘোষ। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ব্যানারে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। প্রযোজনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।

শিশু রবিউলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসর্গ একটি কাগজের ঘুড়ি। এই ঘুড়িটিকে অবলম্বন করেই রবিউল বাঁচার স্বপ্ন দেখে। এই ঘুড়িটির মাধ্যমে সে তার সুখ-দুঃখের খবর পাঠায় পরপারে চলে যাওয়া পিতার কাছে। শিশুটি বিশ্বাস করে, পিতার স্নেহের পরশ সবসময় তাকে ঘিরে আছে। অবচেতন ভাবনাটি এই চলচ্চিত্রে অন্যতম উপজীব্য।

রবিউল চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তীব্র জীবনসংগ্রামে লড়াই করে তাকে টিকে থাকতে হয়। নাগরিক রাষ্ট্রে জন্ম নেওয়া এক শিশু যার কাছে মৌলিক-মানবিক অধিকারের উপাদানগুলো পৌঁছে না। চা বিক্রির ফ্লাস্কটি ভেঙে যাওয়ায় তার খাবার সংগ্রহের পথটিও বন্ধ হয়ে যায়। রাষ্ট্র অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন করছে ঠিকই কিন্তু রবিউলরা রয়ে যায় সব থেকে দূরে। তাকে অনিশ্চয়তায় বাঁচার স্বপ্ন দেখতে হয়। মানবাধিকার ক্ষুণ্ণের এই খবর কী রাষ্ট্র রাখে? কাগজের ঘুড্ডি আদতে সেই বয়ান দিচ্ছে পরোক্ষভাবে। চলচ্চিত্রটির কাহিনি প্রসঙ্গে এমনটাই বললেন পরিচালক জিয়াউল হক রাজু ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading