বিয়ে করছেন আনুশকা শেঠি
উত্তরদক্ষিণ অনলাইন । ০৪ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৫
জাজমেন্টাল হ্যায় ক্যার’ সিনেমার পরিচালক প্রকাশ কোভেলামুদির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘বাহুবলির দেবসেনা’ আনুশকা শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বেশ কিছুদিন ধরে আনুশকা শেঠি এবং প্রকাশ কোভেলামুদি ডেট করতে শুরু করেছেন। ওই গুঞ্জন ছড়ানোর পর আরও শোনা যায়, ২০২০ সালেই নাকি প্রকাশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আনুশকা। যদিও আনুশকা এবং প্রকাশ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
জানা গেছে, বর্ষীয়ান পরিচালক কে রাঘবেন্দ্র রাওয়ের ছেলে প্রকাশ নিজের কেরিয়ার শুরু করেন ২০০৪ সালে। তেলুগু ছবি বোম্মালতা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেন প্রকাশ। দক্ষিণী সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলও কঙ্গনা রানাউতের সিনেমা জাজমেন্টাল হ্যায় ক্যা দিয়ে বলিউডে পা রাখেন প্রকাশ। কিন্তু বলিউডের জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার কণিকা ধিলনের সঙ্গে প্রথমে গাঁটছড়া বাঁধেন প্রকাশ কোভেলামুদি। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। কণিকা ধিলনের সঙ্গে বিচ্ছেদের পর এবার আনুশকা শেঠির সঙ্গে প্রকাশের ডেটের গুঞ্জন ছড়ায়।
এদিকে আনুশকার সঙ্গে ক্রিকেটারের বিয়ের গুঞ্জন ছড়ানোর পর অভিনেত্রী স্পষ্ট জানান, তার বিয়ের জন্য বাড়ির লোক যাকে বেছে দেবেন, তার সঙ্গেই তিনি নতুন জীবন শুরু করবেন।
সম্প্রতি চিরঞ্জীবীর সিনেমা ‘সায়ে রা নরসিমা রেড্ডি’তে স্ক্রিন শেয়ার করেন আনুশকা। নিসাবধান নামে আরও একটি সিনেমার জন্য বর্তমানে প্রস্তুতি শুরু করে দিয়েছেন দক্ষিণের এই অভিনেত্রী।

