বেশি মজার দেশি পিঠার উৎসব

বেশি মজার দেশি পিঠার উৎসব

উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ ০৭

ভাপা, পাটিসাপটা, মুখপাকন, আতিক্যা পিঠা, কড়ি পিঠা, গুড়া পিঠা, জামাই পিঠা, কুনাফা, ম্যারা পিঠা, ডিম সুন্দরি, মধুবিনি, তাল পিঠা, খোলাজালি, ছাইন্না, দুধ চিতই, দুধ পুলিসহ শত শত পিঠার সমারোহ। ছিলো মধুভাত, বিনি ভাত আর হাঁসের মাংসও। গানের সুরে বেশি মজার সব দেশি পিঠার স্বাদ নিচ্ছেন অতিথিরা।
আজ শুক্রবার (০৬ মার্চ) সকালে সিনিয়রস ক্লাবের পিঠা উৎসবের চিত্র এটি।

উৎসব উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন লায়ন গভর্নর কামরুন মালেক। বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতায় এই বাংলার সংস্কৃতিকে আমরা সঠিকভাবে ব্যবহার করে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবো। এটাই হোক মুজিববর্ষের অঙ্গীকার।

স্টল পরিদর্শনের সময় শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পিঠাপুলি বাঙালি সংস্কৃতিরই অংশ। ঐতিহ্যবাহী এ সংস্কৃতি এতো সহজে হারিয়ে যাবে তা আমি মনে করি না। আশাকরি টিকে থাকবে। সিনিয়রস ক্লাব পিঠা উৎসবের আয়োজন করায় ধন্যবাদ জানাই। চট্টগ্রাম অঞ্চলে হাতঝাড়া পিঠা, ছাঁচ পাক্কনসহ অনেক পিঠা তৈরি হতো। বাণিজ্যিকভাবে পিঠা তৈরি হলে নতুন প্রজন্ম এসব পিঠার স্বাদ পাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading