‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র মুক্তি ২০ মার্চ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০
২০০১ সালে রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তি পায়। সুপারহিট এই সিনেমার নামের সঙ্গে মিল রেখে এবার নির্মিত হয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। তবে নতুনটি আগের সিনেমাটির সিক্যুয়েল নয়। বেশ কয়েকবার মুক্তির তারিখ সামনে আসলেও প্রেক্ষাগৃহে দেখা মেলেনি ছবিটির। ফের আরও একবার মুক্তির নতুন সামনে আসল। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ মার্চ। গতকাল (৫ মার্চ) রাতে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। তবে সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন এই তারিখেই মুক্তি পাবে তো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, অনেক চিন্তাভাবনা করে আমরা ২০ মার্চ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্য ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। আমার বিশ্বাস এটি দেখে কেউ নিরাশ হবেন না।
এই সিনেমায় প্রথমবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন।

