প্রেক্ষাগৃহে শাকিবের ‘শাহেনশাহ’
উত্তরদক্ষিণ অনলাইন । ০৬ মার্চ ২০২০ । আপডেট ১৮ঃ৩০
গত বছরের শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা ছিল শামীম আহমেদ রনি পরিচালিত নতুন ছবি ‘শাহেনশাহ’। বিভিন্ন কারণে মুক্তির আলো দেখেনি ছবিটি। অবশেষে আজ সারাদেশের প্রায় ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এতে ‘শাহেনশাহ’রেুপে দেখা যাবে ঢাকাই সুপারস্টার শাকিব খানকে। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত।
‘শাহেনশাহ’র মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেল। বেশ ভালো লাগছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ‘শাহেনশাহ’ করতে দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখন দর্শক সিনেমাটি পছন্দ করলেই আনন্দিত হব।
শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

