মা হচ্ছেন কেটি পেরি
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৮
মা হতে যাচ্ছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। সদ্য প্রকাশিত নতুন মিউজিক ভিডিও ‘নেভার ওর্ন হোয়াইট’র শেষ ফ্রেমে নিজের গর্ভাবস্থা দেখিয়েছেন এই সংগীত তারকা। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি এভাবেই জানালেন ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের বাগদত্তা কেটি।
কেটি পেরি জানান, ভক্তদের সবকিছু জানাতে ভালো লাগে। তবে দারুণ কোনো পন্থায় সুখবর দিতে চেয়েছি, যাতে সুরও থাকবে।’ কেটির ষষ্ঠ অ্যালবাম প্রকাশের সময় শিশুটি জন্ম নেবে। তাই এ পপতারকা বলেন, ‘শুধু সন্তানের মা-ই হবো তা নয়, ভক্ত-শ্রোতারা অপেক্ষা করছেন এমন কিছুও আসবে। এটাকে বলা যায় দ্বিগুণ আনন্দ।’
গত বছরের ভালোবাসা দিবসে কেটির অনামিকায় আংটি পরিয়ে দেন ব্লুম। এর আগে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে বিয়ে করেন কেটি। দু’বছর পরই তাদের বিচ্ছেদ হয়।

