লক্ষ্মীপুরে জাটকা নিধনের অভিযোগে আটক ২০

লক্ষ্মীপুরে জাটকা নিধনের অভিযোগে আটক ২০

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২৯

লক্ষীপুরে জাটকা নিধনের অভিযোগে ২০ জেলেকে আটক করেছে মৎস বিভাগ। আজ রবিবার (০৮ মার্চ) সকালে রায়পুরে মেঘনার সাজু মোল্লারহাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২০০০ মিটার কারেন্ট জাল, তিনটি নৌকা ও এক মণ ইলিশ জব্দ করা হয়। আটকরা সবাই ভোলা ও বরিশালের বাসিন্দা।

নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয় এবং জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী থেকে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading