ইন্ডিয়া থেকে দেশে ফেরার সময় মাদকসহ আটক ১

ইন্ডিয়া থেকে দেশে ফেরার সময় মাদকসহ আটক ১

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ৪৯

ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার সময় মাদকসহ আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (০৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই যুবক সদর উপজেলার থানাপাড়া বেদে পট্টির পিয়াস বিশ্বাস। তিনি যশোর পলিটেকনিক্যাল কলেজের ছাত্র।

এর আগে গতকাল শনিবার (০৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর থেকে বাসে করে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশায় আসার সময় লক্ষীপাশা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার থেকে তিন লিটার ভারতীয় নাম্বার ওয়ান ম্যাকডোর মদ জব্দ করা হয়।

থানার পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেবদাস জানান, পিয়াস ভ্রমণ ভিসায় গত ৪ মার্চ ভারতে যান। দেশে ফেরার পথে ব্যাগের ভেতরে ভারতীয় ব্রান্ডের তিনটি সরিষার তেলের বোতলে মদ নিয়ে আসেন। জব্দ মদের মূল্য প্রায় ২৫ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading