জাজের সঙ্গে এসকে ফিল্মসের বির্তক, থানায় জিডি

জাজের সঙ্গে এসকে ফিল্মসের বির্তক, থানায় জিডি

উত্তরদক্ষিণ অনলাইন । ০৮ মার্চ ২০২০ । আপডেট ২১ঃ০৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।  ছবি প্রযোজনার পাশাপাশি প্রতিষ্ঠানটি বিভিন্ন ছবির পরিবেশনার দায়িত্বও নিলে থাকেন।  সেই পরিবেশনার দায়িত্ব নিয়েই আরেক প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সঙ্গে বির্তকে জরিয়ে পরেন তারা। 

গত শুক্রবার (৬ মার্চ) সারাদেশের প্রায় ৭৩টি পেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত  ‘শাহেনশাহ’ ছবি। শাপলা মিডিয়ার প্রযোজিত ছবিটি পরিবেশনার দায়িত্বে ছিলেন জাজ মাল্টিমিডিয়া। কিন্তু শেষ পর্যন্ত ছবির পরিবেশনার দায়িত্ব নেয় শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

এই ইস্যুতে জাজ মাল্টিমিডিয়ার ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. শহীদুল্লাহ মিয়াকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন এসকে ফিল্মসের সহ-প্রযোজক মোহাম্মদ ইকবাল। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. শহীদুল্লাহ মিয়া। জিডি নং- ২১৯। এ প্রসঙ্গে  জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘দেশের বেশ কিছু সিনেমা হলে আমাদের মেশিন (প্রজেক্টর মেশিন, সার্ভার, সাউন্ড সিস্টেম, পাওয়ার এমপ্লিফায়ার, সাউন্ড বক্স, ইউ.পি.এস, ভোল্টেজ স্টেবিলাইজার, এসি ইত্যাদি) দেওয়া আছে। এ নিয়ে হল মালিকদের সঙ্গে আমাদের একটি চুক্তিও আছে। “শাহেনশাহ” ছবিটি আমরা ডিস্ট্রিবিউশন করবো, মৌখিকভাবে এমনটাই কথা ছিল। আমরা এর প্রচারণাও করেছি। কিন্তু শেষে এসে এসকে বিগ স্ক্রিনে এটি ডিস্ট্রিবিউশন হয়েছে। তবে তারা শুধু সার্ভার দেবে আর বাকি জিনিসপত্রগুলো থাকবে হল মালিকদের। কিন্তু হলগুলোতে আমাদের মেশিন বসানো। তাই বিষয়টি নিয়ে আলোচনা করতে ছবির প্রযোজক সেলিম খানকে ফোন করে আমাদের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. শহীদুল্লাহ। এরপরই ইকবাল তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে সে গিয়ে হাতিরঝিল থানায় জিডি করেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading