দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর

দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি: আইইডিসিআর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৯ মার্চ ২০২০ । আপডেট ১৯:৪০

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং রোগ গবেষণা ইনিস্টিটিউট (আইইডিসিআর) বলেছে, বাংলাদেশে প্রথমবারের মতো রোববার (৮ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়। এর পরের ২৪ ঘণ্টায় নতুন করে আর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হবার তথ্য জানা যায়নি। আক্রান্ত তিনজনের অবস্থা বর্তমানে স্থিতিশিল রয়েছে। হাসপাতালে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার (৯ মার্চ) আইইডিসিআর’র পরিচালক ডা. মীর্জাদে সাবরিনা ফ্লোরা নগরীর মহাখালীতে আইডিসিআর’র মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, হাসপাতালে পর্যবেক্ষণে থাকা করোনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশিল রয়েছে। তিন বলেন, গতকলের পর থেকে ২৪ ঘণ্টয় নতুন করে আর কারো আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার কোনও প্রয়োজন নেই।

স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ড. বর্ধন জং রানা এবং আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও অনুরুপ পৃথক ইউনিট করা হবে। তিনি মাস্ক এবং হাতধোয়া সাবান নিয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, খুবশিগগির বাজারে এর স্বল্পতা নিরসন হবে।

স্বাস্থ্য অধিদফতরের প্রধান জনগণকে আতঙ্কিত না হতে এবং কোনও ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি আহবান জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা প্রতিনিধি ড. রানা তার সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বাংলাদেশ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন।

আইইডিসিআর’র পরিচালক সাবরিনা ফ্লোরা বিদেশ ফেরতদেরকে নিজস্ব কুয়ারেন্টাইনে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। তিনি অন্য কারো সাথে মেলামেশা না করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, তিনি করোনা ভাইরাসের জীবানু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোনও কারণ নেই। ফ্লোরা পরিবারের সদস্য এবং বিদেশ থেকে দেশে আসা প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতা দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ পর্যন্ত বিদেশ থেকে যতো লোক দেশে এসেছেন, তাদের সকলেই করোনাভাইরাসে আক্রান্ত নয়। তিনি আরো বলেন, বিদেশ থেকে যারা দেশে ফিরে আসছেন, তাদেরকে একটি বাজে অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সোশ্যাল মিডিয়ায় কোনও ভুল তথ্য প্রচার ও জনমনে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন তথ্য প্রচার না করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া করোনাভাইরাস সংক্রান্ত যেকোনও ধরনের বিভ্রান্তি নিরসন অথবা সহায়তার জন্য জনগণকে চারটি হট-লাইন নম্বর দেন। নম্বরগুলো হচ্ছে- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ এবং ১৯২৭৭১১৭৮৫।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading