বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ চূড়ান্ত

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ চূড়ান্ত

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩

বাংলাদেশের আগামী মে মাসে আইরিশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের দিন-তারিখ চূড়ান্ত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য বাংলাদেশের বিপক্ষে আয়াল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে চারটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চারটি ভিন্ন ভেন্যুতে। স্টেডিয়ামগুলো হলো, দ্য ওভাল, চেমসফোর্ড, ব্রিস্টল ও এজবাস্টন। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি আয়াল্যান্ডের স্টোরমন্টে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও সংস্কার কাজের ফলে আয়ারল্যান্ডের মালাহাইড, স্টোরমন্ট ও ব্রেডিতে মাত্র ১২টি ভালো মানের পিচ রয়েছে। ফলে এক প্রকার বাধ্য হয়েই ইংল্যান্ডে সিরিজ আয়োজন করতে হলো আইরিশদের। এর আগে গত ডিসেম্বরে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ আয়োজনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। পরে দেশটির ক্রিকেটের পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওয়ার্থ ইংল্যান্ডের বিভিন্ন প্রদেশে ভেন্যু পরিদর্শন করেন।

এ ব্যাপারে এক বিবৃতিতে ডিউট্রম বলেন, ‘ইসিবি আমাদের বিভিন্ন ভেন্যু ব্যবহার করতে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই, যে তারা আমাদের এ ব্যপারে সমর্থন দিয়েছে। দুর্দান্ত একটি সিরিজের দিকে তাকিয়ে আছি।’

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ সূচি:

১৪ মে-প্রথম ওয়ানডে, স্টোরমন্ট

১৬ মে-দ্বিতীয় ওয়ানডে, স্টোরমন্ট

১৯ মে-তৃতীয় ওয়ানডে, স্টোরমন্ট

২২ মে-প্রথম টি-২০, দ্য ওভাল

২৪ মে-দ্বিতীয় টি-২০, চেমসফোর্ড

২৭ মে-তৃতীয় টি-২০, ব্রিস্টল

২৯ মে-চতুর্থ টি-২০, এজবাস্টন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading