করোনা ভাইরাস: পিছিয়ে গেল ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি

করোনা ভাইরাস: পিছিয়ে গেল ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি

উত্তরদক্ষিণ অনলাইন । ১০ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ২৩

আগামী ১৩ মার্চ মুক্তির কথা ছিল বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র। তবে করোনা ভাইরাসের আতঙ্কে পিছিয়ে গেল এর মুক্তি।  এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।  এ প্রসঙ্গে তিনি লিখেন, বাংলাদেশের সাম্প্রতিক করোনা ভাইরাস পরিস্থিতি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আগামী ১৩ মার্চ ২০২০ এ মুক্তি প্রতিক্ষীত চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’র মুক্তি বাতিল ঘোষণা করা হলো।

তিনি স্ট্যাটাসে আরও লিখেন, আমরা জানি, দর্শক দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা কোনভাবেই মানুষকে কোন ধরণের বড় জমায়েতে একত্রিত হতে উৎসাহীত করতে চাইনা। আমরা বিশ্বাস করি ইতিমধ্যে আপনারা যেই ভালবাসা ঊনপঞ্চাশ বাতাসকে দিয়েছেন তা অক্ষুণ্ণ থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তা কামনা করছি।

২ ঘণ্টা ৪৫ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্র রূপায়ণ করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবিটি পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading