করোনায় আক্রান্ত অভিনেতা হ্যাঙ্কস-রিতা দম্পতি

করোনায় আক্রান্ত অভিনেতা হ্যাঙ্কস-রিতা দম্পতি

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৩৪

দিন দিন করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ইতমধ্যেই বিশ্বের প্রায় ১ লাখ ২৫ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ  করোনাভাইরাসে আকান্ত হয়েছে। কমপক্ষে মারা গেছে ৪ হাজার ৬১৯ জন। এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী রিতা উইলসন । গতকাল বুধবার (১২ মার্চ) ইন্সটাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিজেই এ তথ্য জানিয়েছেন ‘টয় স্টোরি’র অভিনেতা।

৬৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘বন্ধুরা, রিতা এবং আমি এখন অস্ট্রেলিয়ায় রয়েছি। আমাদের কিছুটা ক্লান্তি অনুভব হয়েছিল, আমাদের ঠান্ডা লেগেছিল এবং শরীরে ব্যথাও ছিল।’

স্ত্রীর শরীরের লক্ষণগুলো বর্ণনা করে হ্যাঙ্কস বলেন, ‘রীতার শরীরও সময় সময় ঠান্ডা হয়েছিল। সামান্য জ্বরও ছিল। এমনটা হওয়ায় বৈশ্বিক পরিস্থিতিতে আমরা দুজনেই করোনাভাইরাস পরীক্ষা করেছি। এবং এটি ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে।’

দ্য নিউইয়র্ক টাইমস, ইউএস ম্যাগাজিনসহ যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে হ্যাঙ্কস-রিতা দম্পতিকে আইসোলেশেনে রাখা হয়েছে। তবে এই দম্পতি নিজেদের স্বাস্থ্যের আপডেট ভক্তদের নিয়মিত জানাবেন বলে জানিয়েছেন।

এ সময় ভক্তদের নিজেদের যত্ন নেওয়ার আহ্বান জানান হ্যাঙ্কস। বর্তমানে বাজ লুহরমানের প্রোডাকশনের এলভিস প্রিসলির জীবনী সম্পর্কিত একটি সিনেমার শুটিংয়ে জন্য স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এই অভিনেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading