প্রাইভেটকারে গরু চুরি!

প্রাইভেটকারে গরু চুরি!

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৫৮

ফেনী সদর উপজেলায় অভিনব পদ্ধতিতে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরাই গরু নিয়ে পালানোর সময় ২ জনকে আটকও করা হয়। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরতলীর লালপুল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাঠে ঘাস চরছিল একটি ষাঁড়। দুপুরের দিকে কিছু লোক একটি প্রাইভেট কারে ওই গরুটি তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের লালপুল এলাকায় একটি দোকানের সঙ্গে বাড়ি খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় চোর দলের ৪ জনের মধ্যে দু’জন পালিয়ে গেলেও প্রাইভেট কারসহ দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গরুটি শহরতলীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল কাদেরের।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ খবর পায় অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে। ওই সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য লালপুল এলাকায় অভিযান চালায়, এসময় জনগণের সহায়তায় প্রাইভেট কারসহ দু’জনকে আটক করে। আসামীদের অপর দু’জন পালিয়ে যায়। আটকরা হলেন, সোনাগাজীর দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকার সোহেল রানা (২৫), সোনাগাজীর সোনাপুর কোম্পানী বাজার এলাকার নুরুল আফসার (৩০)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading