করোনা প্রতিরোধে মসজিদে লিফলেট বিতরণ

করোনা প্রতিরোধে মসজিদে লিফলেট বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৭ঃ২৮

করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বাড়াতে বাগেরহাটের বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বাগেরহাটের পুরাতন কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামানসহ অন‌্যান‌্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, মাজার জামে মসজিদ, জেলখানা জামে মসজিদ, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সতর্ক থাকতে হবে। সরকারের প্রদত্ত নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। বৃহস্পতিবার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা লিফলেট বিতরণ করেছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading