বিয়ে নিয়ে মুখ খুললেন আনুশকা

বিয়ে নিয়ে মুখ খুললেন আনুশকা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:০৭

ইন্ডিয়ার দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিত চর্চা হয়। প্রেম-বিয়ের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন আনুশকা। যদিও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। চলতি মাসের শুরুর দিকে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। শোনা যায়, খুব শিগগির পরিচালক প্রকাশ কোবেলামুড়িকে বিয়ে করছেন আনুশকা। যদিও এ বিষয়ে তখন কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবার বিয়ে নিয়ে মুখ খুললেন আনুশকা শেঠি। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় তাকে প্রশ্ন করা হয় কবে বিয়ে করছেন? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না’। ঠিক তখন পরিচালক পুরি জগন্নাথ এসে বলেন, ‘আমি চাই না নায়িকারা বিয়ে করুক’।

পুরি জগন্নাথের এমন বক্তব্যের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আনুশকা। দ্বিধায় পড়ে যান এই নায়িকা। কী বলবেন তাও ঠিক বুঝে উঠতে পারছিলেন না। কিছুটা সময় নিয়ে আনুশকা শেঠি বলেন, ‘যখন বিয়ে করব তখন সবাই জানবেন’।

আনুশকার পরবর্তী সিনেমা ‘নিঃশব্দম’। তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আর. মাধবন, অঞ্জলি, শুবারাজু, মার্কিন অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading