করোনাভাইরাস থেকে রেহাই পেতে যা খাবেন

করোনাভাইরাস থেকে রেহাই পেতে যা খাবেন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৩ মার্চ ২০২০ । আপডেট ১৮:৩৫

করোনাভাইরাস সংক্রমণ এখন আরো বিপজ্জনক মাত্রা পাচ্ছে। চীনের বাইরে ১০৩টি দেশ ও এলাকায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এ পরিস্থিতিতে আমাদের জন্য সেই পুরোনো কথা ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ প্রযোজ্য এখন।

কোনোভাবেই যেন প্রাণঘাতী এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, সেই চেষ্টা করতে হবে আমাদের। ঘনঘন হাত ধোয়া, কারো হাঁচি, কফ থেকে দূরে থাকা, বাইরে বের হওয়ার সময় মাস্ক পরা- এসব প্রাথমিক উদ্যোগ যেমন জরুরি, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোও জরুরি। সেই জরুরি কাজের জন্য কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে উপকার পাবেন। চলুন জেনে নেই রোগ প্রতিরোধ বাড়ানোর ঘরোয়া উপায়গুলো কী।

আমলকী খাওয়া: পুষ্টিগুণে ভরপুর আমলকী শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে অতুলনীয়। ভালো ফল পেতে চা-চামচের অর্ধেক আমলকি গুঁড়োর সাথে একটি রসুনের কোয়া থেতলে সকালে খালি পেটে খেতে পারেন।

নিম পাতা: অনেক আগে থেকেই ভারতীয়রা খালি পেটে কঁচি নিম পাতা চিবিয়ে খেতেন। এটি রক্ত পরিশুদ্ধ করে। কঁচি নিম পাতায় অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে।

মসলাদার চা: কয়েকটি তুলসী পাতা, এক টুকরো আদা ও পরিমাণ মতো গোল মরিচ মিশিয়ে চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

কমলার জুস: নিয়মিত এক গ্লাস কমলার জুসের সাথে সামান্য গোল মরিচের গুঁড়ো মিশিয়ে পান করুন। এতে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট পাবেন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।

আদা ও তুলসী পাতা: আদার রসের সাথে কয়েকটি তুলসী পাতা বেটে সেই রস পান করুন। এর সাথে এক চা-চামচ মধু মিশিয়ে নিলে উপকার পাবেন। এরকম মিশ্রণ প্রতিদিন পান করলে কফ দূর হবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

তুলসী ও গোল মরিচ: প্রতিদিন সকালে খালি পেটে ৫/৭টি তুলসী পাতার সাথে এক চামচ মধু ও দুটো গোল মরিচ গুঁড়ো করে মিশিয়ে পান করুন। কিন্তু এরপর পানি পান করা যাবে না।

শক্তিবর্ধক বড়ি: এক চা-চামচ গুঁড়ো হলুদ, এক চামচ গুড়, এক চামচ ঘি, এক চামচ শুকনো আদার পাউডার ভালো করে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। প্রতিদিন ২-৩টা করে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

হলুদ মেশানো দুধ: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক আগে থেকেই হলুদ মেশানো দুধ পান করার প্রচলন আছে ভারতীয় উপমহাদেশে। করোনাভাইরাসের মতো প্রাণঘাতী ভাইরাস যখন ছড়িয়ে পড়ছে, তখন এক কাপ গরম দুধের সাথে চা-চামচের অর্ধেক হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়মিত পান করুন। রাতে ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে পান করলে উপকার পাবেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading