পল্লী বিদ্যুৎ অফিস সরিয়ে নেওয়ায় মানববন্ধন
উত্তরদক্ষিণ অনলাইন । ১৪ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ৪৬
পল্লী বিদ্যুতের নতুন জোনাল অফিস অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসন্নদী উত্তরপাড় গ্রামের বাসিন্দারা। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় চর প্রসন্নদী উত্তরপাড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত টেকেরহাট-মুকসুদপুর সড়কের পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে চর প্রসন্নদী বাজার সমিতির সভাপতি আবুল কালাম ব্যাপারী, তালেব ব্যাপারী, বাদশা শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এখানে পল্লী বিদ্যুতের জোনাল অফিস থাকায় বিভিন্ন সময় বিপদের হাত থেকে ব্যবসায়ীরা রক্ষা পেয়ে আসছিল। কিন্তু জোনাল অফিসটি সরিয়ে নেওয়ায় এখানের ব্যবসায়ীদের সমস্যার সম্মুখীন হতে হবে।

