যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ জুন, ২০২৬, আপডেট ১৭:২১

ইন্ডিয়ায় পাচারকালে যশোরে সাত কোটি টাকা মূল্যের ৩১পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন— নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর সীমান্ত হয়ে ইন্ডিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মালামালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading