পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যায় ৪ জেএমবির ফাঁসির রায়

পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যায় ৪ জেএমবির ফাঁসির রায়

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১২:৫০

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক অনুপ কুমার রোববার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ড পাওয়া চার আসামি হলেন জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব (৩০), আলমগীর হোসেন (৩৫), রমজান আলী (২২) ও রাজিবুল ইসলাম মোল্লা।

তাদের মধ্যে রাজিবুল ইসলাম পলাতক রয়েছেন। অন্য তিন আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের সোনাপোতা গ্রামের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

গৃহত্যাগী এই ধর্মগুরুকে ভক্তরা মহারাজ/প্রভু বলে সম্বোধন করতেন। এই হত্যাকাণ্ডের সময় তার ভক্ত গোপাল চন্দ্র রায় গুলিতে আহত হন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading