‘স্টেশন’এ তানভীর-আফ্রি সেলিনা
উত্তরদক্ষিণ বিনোদন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১০:৩০
আবু হুরায়রা তানভীর। ইতমধ্যেই ‘গহীন বালুচর’ শিরেনামের সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেযেছেন তিনি। বর্তমানে ছোটপর্দাতেও দেখা যায় তাকে। এবার নতুন একটি সিনমোয় চুক্তিবদ্ধ হলেন তানভীর। ছবির নাম ‘স্টেশন’। মাসুম রেজার গল্পে ছবিটি নির্মাণ করবেন রাসেল আহমেদ। এটি তার প্রথম চলচ্চিত্র। আর এতে তানভীরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তরুণ মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। আগামী ৫ এপ্রিল ঢাকার কমলাপুর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা রাসেল।
তিনি বলেন, আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক কাহিনি রয়েছে। সেখান থেকেই নেওয়া কিছু গল্পের বাস্তবতা তুলে ধরা হবে এখানে। এটি আমার প্রথম সিনেমা তাই অনেকদিন সময় নিয়ে এটার প্রস্ততি নিয়েছি। অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছি তানভীর ও আফ্রিকে। আমি স্টার কাস্টের চেয়ে অভিনয় গুরুত্বকে প্রায়োরিটি দিয়েছি বেশি। গত মাসে এই দুজনকে ছবিটির জন্য চুক্তিবদ্ধ করি।
তানভীর বলেন, বাস্তববাদী গল্প নিয়ে এই সিনেমার কাহিনি। আমি গল্প শুনেই কাজটি করতে রাজি হই। নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছি।
এরইমধ্যে তানভীর যুক্ত হয়েছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায়। এরপর আগামী মাসের শুরুতে অংশ নেবেন এই সিনেমাতে। অন্যদিকে আফ্রি এখন ব্যস্ত রয়েছেন নাটকের কাজ নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি সিনেমা।

