বাস-ট্রাক সংঘর্ষে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ নিহত ৩

বাস-ট্রাক সংঘর্ষে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ নিহত ৩

উত্তরদক্ষিণ অনলাইন । ১৫ মার্চ ২০২০ । আপডেট ১৫ঃ৪২

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কাশেম মোড়ে গতকাল শনিবার (১৪ মার্চ) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। জানা যায়, ঢাকার তেজগাঁওয়ের বেগুনবাড়ির একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পিকনিকে নাটোর গিয়েছিলেন। ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।

নিহতদের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading