‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’
উত্তরদক্ষিণ বিনোদন । ১৭ মার্চ ২০২০ । আপডেট ০১: ৩০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ রাত ৯:৩০ মিনিটে দুরন্ত টেলিভিশনে প্রচারিতহবে ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’। জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহান এই দিনে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবে অভিনেত্রী শমী কায়সারের কাছে। এই অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ। এটি যৌথভাবে নির্মাণ করেছেন জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার।

