বঙ্গবন্ধুর শততম জন্মদিন, ছোটপর্দায় বিশেষ আয়োজন

বঙ্গবন্ধুর শততম জন্মদিন, ছোটপর্দায় বিশেষ আয়োজন

উত্তরদক্ষিণ বিনোদন । ১৭ মার্চ ২০২০ । আপডেট ০৩: ৪০

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ শততম জন্মবার্ষিকী। এই মহান নেতার জন্মদিন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে মুজিববর্ষ। দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন পালন করছে ছোটপর্দাও।  নিচে সেই আয়োজনের কিছু তথ্য উত্তরদক্ষিণ পাঠকদের জন্য তুলে ধরা হল:

বিটিভি: সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি দেখিয়েছে। সকাল ১০টা থেকে টুঙ্গিপাড়ার আয়োজন সরাসরি সম্প্রচার করবে তারা। দুপুর ১টা ২০ মিটিতে থাকছে প্রামাণ্যচিত্র ‌‌‘মার্চের উত্তাল দিনগুলি’। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে দেখানো হবে ‘তুমি এলে তাই’। জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ ভবন থেকে সরাসরি লেজার শো দেখানো হবে। এছাড়াও রাত ১০টা ৪৫ মিনিতে সরাসরি সংগীতানুষ্ঠান প্রচার হবে।

এটিএন বাংলা: সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘প্রজন্মে মুজিব আদর্শ’। ১১টায় প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘আজ তোমার জন্মদিন’ । ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলার বিএফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ছোটদের অনুষ্ঠান ‘শততম জন্মদিন’। বেলা ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা ও লানা খানের পরিচালনায় অনুষ্ঠান ‘কবিতায় বঙ্গবন্ধু’। বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘মহানায়কের বজ্রকণ্ঠ’ প্রচার হবে দুপুর ১টা ১৫ মিনিটে।

চ্যানেল আই:  সকাল ৭টা ৩০ মিনিটে  প্রচার হবে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত গান’। সকাল ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে স্বরচিত কবিতা পাঠের আসর ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা’। ১১টা ০৫ মিনিটে প্রচার হবে জেলা প্রশাসন খুলনার আয়োজনে চাইল্ড ইন্টেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় বিশেষ অনুষ্ঠান শিশু বঙ্গবন্ধু কণ্ঠে কালজয়ী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে ঐক্য নিবেদিত পাঠক সমাবেশ’র আয়োজনে বঙ্গবন্ধু বিষয়ক ১টি করে বই পরিচিতি। রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন মাটি ও মানুষের মহান নেতা।

দেশ টিভি: সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে থাকছে তথ্যচিত্র ‘আমার বঙ্গবন্ধু’ । আর রাত ৯টা ৪৫ মিনিটে টিভি চ্যানেলটিতে থাকছে ‘স্মৃতির আয়নায়: খুঁজে বেড়াই তাকে’ অনুষ্ঠান।

মাছরাঙা: এতে দুপুর ১ টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ । বিকাল ৩টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘টি- ৫৪’। বিকাল ৪টায় প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’। বিশেষ প্রামাণ্যচিত্র ‘ইতিহাসের কলঙ্ক’ প্রচারিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। আবৃত্তি অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে পঙতিমালা’ প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এতে আবৃত্তি পরিবেশন করবেন আশরাফুল আলম, মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম কাকলী ও মাসুদুজ্জামান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে বিশেষ নাটিকা ‘ছোটদের বঙ্গবন্ধু’। রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত মুজিববর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘তিন হাজার তিপ্পান্ন দিন’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধু স্মরণে’। এতে গান পরিবেশন করবেন ইউসুফ ও নন্দিতা।

বাংলাভিশন: বিশেষ অনুষ্ঠান ‘ইতিহাসের মহানায়ক’ প্রচার হবে বাংলাভিশনে। এতে ৬টি পর্বে সঞ্চালকের সাথে অতিথিরা আলোচনা করেছেন। ‘ইতিহাসের মহানায়ক’ বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।

এনটিভি: চ্যানেলটিতে রাত সাড়ে ৮টায় বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’। রাত সাড়ে ১১টায় দেখানো হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনুষ্ঠান।

আরটিভি: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকছে ‘গানে কবিতায় বঙ্গবন্ধু’। এতে শিল্পী হিসেবে থাকবেন শিমুল মোস্তফা, রাজিব, হৈমন্তী রক্ষিত দাস। এর প্রযোজক শিবলী জিয়া। রাত সাড়ে ৮টায় দেখানো হবে ‘মহানায়ক’ নাটক। রচনা ও পরিচালনায় আছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন তারিক আনাম খান, আবদুন নুর সজল, সালহা খানম নাদিয়া প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading