লুই ভিতোঁর স্টাইলে ফ্যাশন আইকন জেন্ডায়া

লুই ভিতোঁর স্টাইলে ফ্যাশন আইকন জেন্ডায়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, আপডেট ১৪:২৭

ফ্যাশন দুনিয়ায় নিজেকে বারবার নতুন করে গড়তে হলিউড অভিনেত্রী জেন্ডায়ার জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে নিজের অবস্থানকে আরও একবার উচ্চতায় নিয়ে গেলেন এই অভিনেত্রী। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর নতুন একটি ফটোশুটে তার সাহসী এবং সৃজনশীল স্টাইল এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।

এবারের ফটোশুটে জেন্ডায়া বিশ্বখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁর সংগ্রহের একটি পোশাক বেছে নেন। এই পোশাকটি মূলত একটি লম্বা টিউনিক হিসেবে প্যান্টের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। তবে জেন্ডায়া এবং তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সেই প্রথাগত ধারণা ভেঙে দিয়েছেন।

তারা টিউনিকটিকে মাইক্রো মিনিড্রেস হিসেবে উপস্থাপন করেছেন, যা জেন্ডায়ার অ্যাথলেটিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। পোশাকটির প্রতিটি ভাঁজে ছিল আভিজাত্য আর কারুকার্যের ছোঁয়া। এতে ব্যবহার করা হয়েছে ফিরোজা সবুজ রঙের ঘন ঝালর, যা অনেকটা গহীন অরণ্য বা সবুজ ঘাসের আস্তরণের মতো দেখায়।

পোশাকের নিচের অংশে সবুজের আভা ধীরে ধীরে ফিকে হয়ে গোলাপি ও সাদা ফুলের নকশায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কাপড়ের ওপর যেন এক টুকরো প্রাকৃতিক ভূদৃশ্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

তার চুলগুলো ছোট বব কাটে ঢেউ খেলানো স্টাইলে সাজানো হয়েছিল, যা ঝালর দেওয়া পোশাকটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। মেকআপে ছিল শৈল্পিক ছোঁয়া চোখে নীল রঙের শিমারি আইশ্যাডোর সঙ্গে ঠোঁটে গাঢ় বারগান্ডি লাল লিপস্টিক। গালে গোলাপি ব্লাশ তাকে যেন নিখুঁত এক পোরসেলিন ডলে পরিণত করেছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading